ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গানের প্রচারে সেলেনার বিশ্বভ্রমণ

Link Copied!

salenaবিনোদন ডেস্ক : নিজের গানের প্রচারে এবার বিশ্ব ভ্রমণে বের হবেন বলে জানিয়ে অগ্রীম ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত মার্কিন শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ।
জানা গেছে, নিজের আসন্ন অ্যালবাম ‘রিভাইভাল’-এর প্রচারে বিশ্বভ্রমণে বের হতে যাচ্ছেন বিখ্যাত শিল্পী সেলেনা গোমজ। ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেন।  ভিডিও ক্লিপসে তিনি জানিয়েছেন যে, আসছে বছরের মে থেকে জুলাই পর্যন্ত তিনি আমেরিকা ও কানাডায় কাটাবেন। এরপর সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় যাবেন তিনি।
হলিউড স্টুডি থেকে বেরোনোর পর এটাই সেলেনার প্রথম অ্যালবাম। এরমধ্যে আসন্ন অ্যালবামের দু’টি গান ইতিমধ্যেই বেশ হিট। ‘গুড ফর ইউ’ ও ‘সেম ওল্ড লাভ’।
উল্লেখ্য, বারনি অ্যান্ড ফ্রেন্ডস টিভি সিরিজের মাধ্যমে প্রথমে আত্মপ্রকাশ করেন বিশ্বজনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী সেলেনা গোমেজ। ২০০৯ সালে সেলিনা প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম এবং উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস দ্য মুভি চলচ্চিত্র দু’টিতে অভিনয় করেন। এরপর সেলিনা কিস অ্যান্ড টেল নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষ দশে স্থান লাভ করে
নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন সেলেনার বিশ্ব ভ্রমনের ঘোষণা:
http://radio.com/2015/10/01/selena-gomez-revival-tour/