ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দিলওয়ালে’-এর সাথে সংঘর্ষটা দুর্ভাগ্যজনক: প্রিয়াঙ্কা

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : আসছে ডিসেম্বরের ১৮ তারিখে ভারতীয় সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে আলোচিত দুটি ছবি। একটি জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির নির্মাণে বলিউড বাদশাহ শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’ এবং অন্যটি মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ও রনবীর সিং অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’। একইদিনে এমন বিগ বাজেটের দুটি ছবি মুক্তি বিষয়ে চলছে দারুণ উত্তেজনা। কিন্তু সংঘর্ষে আর ঘি না ঢেলে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একইদিনে বিগ বাজেটের দুটি ছবি মুক্তিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন।
জানা গেছে, বেশ ক’দিন ধরেই আমেরিকায় ‘কোয়ান্টিকো’ নামের একটি জনপ্রিয় টিভি সিরিজের কাজে ব্যস্ত ছিলেন ‘কৃষ’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি দেশে ফিরেই আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’র প্রমোশনে নেমে গেছেন তিনি। আর দেশে এসেই গণমাধ্যমের মুখোমুখি হলেন নিজের ছবি প্রসঙ্গে। ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির এই ছবিটি, সংঘর্ষ শাহরুখের ছবির সাথে এ বিষয়ে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, দুটি ছবিই দারুণ ব্যবসা করবে। কারণ দুটি ভিন্ন কাহিনীর ছবি। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে এমন দুটি বিশাল বাজেটের ছবিই একদিনে মুক্তি পেতে যাচ্ছে। তবে আমি সত্যিই আশাবাদী যে দুটি ছবিই খুব ভালো ব্যবসা করবে, এবং দর্শক দেখবে। আর ‘দিলওয়ালে’ টিমকে শুভ কামনা জানাতেও ভুলেননি তিনি।
উল্লেখ্য, অক্টোবরেই ‘কোয়ান্টিকো’-তে ‘এফবিআই’ এজেন্টের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। এরইমধ্যে হলিউডের জনপ্রিয় এই এপিসোডটি ভারতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।