ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সুলতান’-এর প্রদর্শনী ফরিদপুরে

Link Copied!

sultanবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবক, বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেয়া ‘চলচ্চিত্রের ফেরিওয়ালা’ খ্যাত গুণী নির্মাতা তারেক মাসুদকে নিয়ে প্রামান্যচিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা  দিলশাদুল হক শিমুল। তিনি প্রামান্যচিত্রটির নাম দিয়েছেন ‘সুলতান’। তবে প্রামান্যচিত্রটি রাজধানী ঢাকায় নয় বরং প্রদর্শনের জন্য নির্মাতা রাজধানীর বাইরে যেতে চান। এরই মধ্যে ‘সুলতান’-এর প্রিমিয়ারের জন্য তারেক মাসুদের জন্ম শহর ফরিদপুর জেলাকে বেছে নিয়েছেন তিনি।
‘সুলতান’ প্রামান্য চিত্রটি প্রসঙ্গে নির্মাতা দিলশাদুল হক শিমুল বলেন, সুলতান প্রামান্যচিত্রটি তারেক মাসুদের দর্শন, ভাবনা ও কর্ম পদ্ধতির এক অন্তর্যাত্রা; যে উপলব্ধি একজন চলচ্চিত্রকারকে উৎসাহিত করবে চলচ্চিত্রযাত্রায় তার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে।
কিন্তু প্রিমিয়ার ঢাকায় না হয়ে ফরিদপুরে কেন হচ্ছে এমন প্রশ্নে ‘সুলতান’ নির্মাতা বলেন, প্রমোশনালে দেখবেন তারেক ভাই বলছেন যে আমাদের সবকিছু রাজধানী কেন্দ্রিক। আসলে আমাদের এখানে সবতো রাজধানী থেকে শুরু হয়, আমরা নাহয় একটু বাইরে থেকে শুরু করলাম।
প্রদর্শনী বিষয়ে তিনি আরো বলেন, তারেক মাসুদ এর দর্শন ও চলচ্চিত্রযাত্রার উপর নির্মিত প্রামান্যচিত্র ‘সুলতান’। প্রথম শো হবে জিলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর। আর এই প্রামাণ্যচিত্রের উদ্বোধন করবেন বাংলাদেশের জনপ্রিয় ও মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সারাদেশের প্রায় সব জেলা, বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সুলতান’ প্রামান্যচিত্রটির শো হবে।
সারা দেশের সব জেলা ও বিশ্ববিদ্যালয়-এ দেখাতে চাইলে কিভাবে তা সম্ভব জিজ্ঞেস করতেই নির্মাতা বলেন, ‘অামাদের ইনবক্স করলেই হবে। অথবা studio6thsense এর ফেসবুক পেজ -এ গিয়ে যোগাযোগ করলেই সব ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, তারেক মাসুদ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে -এর মত ফিচার ফিল্ম ছাড়াও তিনি ‘মুক্তির গান’ ও বাংলাদেশের অন্যতম চিত্রকর এস এম সুলতানের উপর নির্মাণ করেন অসাধারণ প্রামান্যচিত্র ‘আদম সুরত’। ২০০২-এর কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর’ ফোর্টনাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছিল।