ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবির ২ হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Link Copied!

CUচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা হল উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ৮ অক্টোবর সকাল ১১টায় এ হল দুটি উদ্বোধন করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা ।
তিনি বলেন, ‘আগামী ৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হল দু’টির উদ্বোধন করার কথা রয়েছে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দফতর থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয় রেজিস্টার দফতরে পাঠানো হয়, যা আমরা পেয়েছি।’
এদিকে নতুন হল উদ্বোধনের খবরে উচ্ছ্বাসিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা মনে করছেন এ দুটি হল উদ্বোধন হলে আবাসন সংকট নিরসনে কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখবে।
সমাজতত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাফরিন রচি বলেন,  ‘বহু প্রতিক্ষার পর যখন শুনলাম ৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হল উদ্ভোধন করবেন তখন সত্যিই খুব ভাল লাগলো। কারণ বর্তমানে তিনটি হলের গণরুমে মেয়েরা খুব মানবেতর জীবন যাপন করছে। এছাড়া অনেকে ফ্লোরিং করেও থাকছে। এ নিয়ে প্রতিবেদনও হয়েছে। এই হলটা উদ্ভোধন হওয়ার পর আশা করি ছাত্রীদের আবাসিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তাই মাননীয় প্রধানন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’
বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.ফারুক বলেন, ‘এ খবরে আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর তুলনায় এ হল দু’টির আসন সংখ্যা কম। তবুও এ হল দু’টির কারণে আমাদের আবাসন সংকট অনেকটা কমে যাবে।’
উল্লেখ্য, ছাত্রীদের আবাসিক সংকট নিয়ে এ বছরের মার্চে ‘এক সিটে ৩ জন, সঙ্গে মেলে ছারপোকার কামড় ’এ শিরোনামে এক প্রতিবেদনও প্রকাশ হয়। সে সময় সাবেক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ নবনির্মিত হলগুলো শিগগরই  উদ্বোধন করা হবে বলে জানিয়েছিলেন ।
প্রসঙ্গত ,২৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ হল দু’টি তে আসন সংখ্যা রয়েছে মোট ৭৫০ টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রয়েছে ২৫০টি এবং জননেত্রী শেখ হাসিনা হলে রয়েছে ৫০০ টি আসন।