তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতে সবচে দ্রুত গতির ফোরজি নেটওয়ার্ক এয়ারটেলের। এয়ারটেলের এমন বিজ্ঞাপন প্রদর্শনের জের ধরে দেশটির বিজ্ঞাপন মান নির্ধারক পরিষদ আডভার্টাইজিং স্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) এয়ারটেলের কাছে জানতে চেয়েছিল তাদের ফোরজিই যে দ্রুততম এর প্রমাণ কি? তারই পরিপেক্ষিতে সোমবার এই টেলিকম অপারেটিং সংস্থাটি দাবি করেছে, কঠোর পরীক্ষার শর্তের ভিত্তিতে ইন্টারনেটের গতি মাপা হয়েছে। তাছাড়া তাদের বিজ্ঞাপনের দাবির সমর্থনে যাবতীয় প্রযুক্তিগত তথ্য জমা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
ভারতী এয়ারটেলের পক্ষ থেকে বলা হয়েছে , সব কিছু জানানো গেলে এএসসিআই তাদের অনুকূলেই কথা বলবে বলেই আত্মবিশ্বাসী ৷
প্রসঙ্গত, সম্প্রতি ফোর জি ইন্টারনেট পরিষেবা বাজারে এনেছে এয়ারটেল। তা নিয়ে বিজ্ঞাপন দিতেও শুরু করেছে। সেখানে দাবি করা হচ্ছে, ‘এয়ারটেল ফোর জি বিশ্বের দ্রুততম নেটওয়ার্ক’। সঙ্গে চ্যালেঞ্জ, ‘যদি আপনার নেটওয়ার্ক এর থেকে দ্রুত হয়, তা হলে সারা জীবন আপনার মোবাইল বিল মেটাব আমরা।’
এই বিজ্ঞাপন দেখে একজন গ্রাহক এ এস সি আই–এর কাছে অভিযোগ করেন এয়ারটেলের বিজ্ঞাপনে ‘সারা জীবন আপনার বিল মেটাব’ বক্তব্যটি গ্রাহকদের ভুল পথে চালিত করতে পারে। সেই আবেদনে সাড়া দিয়ে এ এস সি আই জানিয়েছে, এই জাতীয় বিজ্ঞাপনের সঙ্গে যে বিধিসম্মত সতর্কীকরণ প্রয়োজন ছিল, তা দেওয়া হয়নি। ৭ অক্টোবরের মধ্যে বিজ্ঞাপনের দাবি প্রমাণ করতে না পারলে বিজ্ঞাপন বন্ধ করে দিতে হবে। এরই প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিস্কার করলো ভারতী এয়াটেল।

