ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই সন্দেহের তালিকায় বিলাল আসিফ

Link Copied!

asifস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অফ-স্পিনার বিলাল আসিফ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন।
৩০ বছর বয়সী আসিফ সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত হন। এরপর সিরিজের তৃতীয় ও নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির খড়গের মুখে পড়লেন এই অফ-স্পিনার।
পাকিস্তানের টিম ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, ‘তৃতীয় ম্যাচ শেষে বিলালের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আমরা আইসিসির নিয়ম অনুযায়ী কাজ শুরু করবো।’
নিয়ম অনুযায়ী, আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে রিপোর্ট পাওয়ার দুই সপ্তাহের মধ্যে অ্যাকশন পরীক্ষায় বসতে হবে বিলাল আসিফকে। তবে পরীক্ষার ফলাফল বের হওয়ার আগ পর্যন্ত তার বোলিং করতে কোনো বাধা নেই।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগে গেল চার বছর ধরে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ, ২১টি লিস্ট এ ম্যাচ এবং নয়টি টি-২০ ম্যাচ খেলেন বিলাল আসিফ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে টি-২০ দলে থাকলেও মাঠে নামা হয়নি তার।