ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমাদের সিরিজ বাঁচানোর শেষ লড়াই

Link Copied!

salmaস্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরটা বাংলাদেশ নারী দলের খুব একটা ভালো হয়নি। দুই ম্যাচের টি২০ সিরিজটা ২-০তে হেরেছে সালমা বাহিনী। এমনকি প্রথম ওয়ানডেতেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি সফরকারীরা। রোববার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২০ রানে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। করাচিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। ওয়ানডে সিরিজে হার এড়াতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই সালমাদের।
তাছাড়া সফরে এখনো জয়ের দেখা পায়নি সফরকারীরা। সফরে একটি সান্তনার জয় পেতে হলে সফরকারীদের ব্যাটে-বলে ঘুরে দাঁড়াতে হবে দ্বিতীয় ম্যাচে। গোটা সফরেই বোলারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল। কিন্তু নারী দলের ব্যাটসম্যানরা তারা তাদের প্রত্যাশানূযায় ব্যাটিং করতে পারেননি।
এমনকি সময় উপযোগী ব্যাট হাতে প্রতিরোধ গড়তেও ব্যর্থ হয়েছেন সালমা-জাহানারা। তাই জয়ের দেখা পেতে ব্যাটিংয়ে জ্বলে উঠতে হবে বাংলাদেশ নারী দলকে।
যদিও সফরকারী দলের প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে কেউ না কেউ প্রতিরোধ গড়ছেন। কিন্তু দলগতভাবে ব্যাটিংয়ে সফলতা আসছে না। স্বাগতিক পাকিস্তান দলের সঙ্গে পার্থক্যটা তাই তৈরি হয়ে যাচ্ছে ব্যাটিংয়ে। তারপরও ঘরের মাঠে পাকিস্তানের বোলাররাও ভালো করছেন। তাই পেরে উঠছে না সালমা খাতুনের দল। তবে শেষটি জয় নিয়ে দেশে ফিরতে চাইবে সালমা বাহিনী।