ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেসারদের জন্য হাথুরুসিংহের পরামর্শ

Link Copied!

hathurusingheস্পোর্টস  ডেস্ক : উইকেট ও কন্ডিশন বিবেচনা না করে পেস বোলারদের ইচ্ছেমতো ব্যবহারের অনেক নজির রয়েছে জাতীয় ক্রিকেট লিগে। তারপরও অতিরিক্ত খাটুনি, শরীরের ওপর বাড়তি চাপ পড়ে বলে পেসারদের প্রায়ই ইনজুরিতে পড়তে দেখা যাচ্ছে।
তাই জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বিভাগীয় ক্রিকেট দলগুলোকে পেসারদের ব্যবহারে আরও যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। জাতীয় ক্রিকেট লিগে পেসারদের ব্যবহারে সতর্ক থাকা, পেসাররা যেন ইনজুরিতে না পড়ে সেদিকেই দৃষ্টি দিতে বলা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য পেসারদের ফিট রাখতে এসব পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নির্বাচকদের পরামর্শ দিয়েছেন খুলনার পেসার মুস্তাফিজুর রহমানকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে বিশ্রাম দিতে। এদিন মিরপুরে নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন হাথুরুসিংহে। জাতীয় লিগে চলমান ম্যাচে ইতোমধ্যে ১৭ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। টেস্ট দলের অপর পেসার মোহাম্মদ শহীদ ঢাকা মেট্রোর হয়ে ২২ ওভার বোলিং করেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য পেসারদের ফিট রাখতে এসব পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচক কমিটির অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক এ অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পেস বোলারদের জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। কারণ মুস্তাফিজ, শহীদ, আল-আমিন ছাড়া ইনজুরিমুক্ত পেসার নেই।’
তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম ‘এ’ দলের ভারত সফর থেকে ইনজুরি বয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের পেসারদের সক্ষমতা বুঝা উচিত।  কোচ চান পেসাররা তাদের ক্ষমতা অনুযায়ী বল করুক, অতিরিক্ত বোলিং করতে গিয়ে যেন ইনজুরিতে না পড়ে।’