ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৬৩

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সোমবার সিরিজ গাড়িবোমা হামলায় মোট ৬৩ জন নিহত হয়েছে। পুলিশ ও মেডিকেল সূত্রের   বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, দিনের সবচেয়ে বড় হামলাটি হয়েছে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের শিয়া সংখ্যাগরিষ্ট শহর খালিসে। ওই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিন পশ্চিমের বাশরা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের আল-জুবায়ের শহরে। ওই হামলায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন।
তৃতীয় গাড়িবোমা হামলাটি চালানো হয় রাজধানী বাগদাদে। এতে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় হুসেইনিয়ায় বোমা বিস্ফারণের ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ২৫ জন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক ষ্টেট (আইএস) বাশরা হামলার দায় স্বীকার করছে। কিন্তু অন্য কোনো গোষ্ঠী এখনও ইরাকের ওই বাকি হামলাগুলোর দায় স্বীকার করেনি। তবে ইরাকের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে আইএস প্রায়ই হামলা চালিয়ে থাকে।