ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : মানিলন্ডারিং (মুদ্রাপাচার) প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫ অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মানিলন্ডারিং অধ্যাদেশ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনটি গত ১৭ আগস্ট মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছিল। চলতি সংসদে পর্যাপ্ত সময়ের অভাবে পাস না হওয়ায় এটি অধ্যাদেশ আকারে জারি করতে হয়েছে; যা মন্ত্রিসভা আজ অনুমোদন করেছে।
চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন
সোমবারের একই বৈঠকে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ এর খসড়াতেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের ফলে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে।