ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সন্ত্রাসী দলের ৮৩ সমর্থক আটক

Link Copied!

Arestআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী দলগুলোকে সমর্থনের কারণে ৮৩ জনকে আটক করেছে সৌদিআরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সদ্য শেষ হয়ে যাওয়া ঈদুল আযহার প্রথমদিন থেকেই দেশজুড়ে এ আটক অভিযান চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এসম্পর্কিত বিস্তারিত জানায়।
জানা যায়, আটককৃতদের মধ্যে ৬৬ জন সৌদি, ৭ জন সিরীয়, ৩ জন ইয়ামেনী, ২ জন ভারতীয়, ২ জন ইরেত্রিয় এবং বাকিরা মরক্কো, জর্দান ও নাইজেরিয়ার নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয় যে, অভিযুক্তদের কারাগারের প্রবেশদ্বারে তাদের পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের  অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও স্বজনদের কারো বিয়ে বা মৃত্যু হলে তারা পরিবারে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে পারবে। তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য থাকবে। এছাড়াও মুক্তির সময় চিকিৎসা খরচের জন্য তারা আর্থিক অনুদানের আবেদন করতে পারবে।