ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য সম্প্রসারণে মোদি-মের্কেল বৈঠকে

Link Copied!

modi-marcelআন্তর্জাতিক ডেস্ক : তিনদিনের ভারত সফরে রোববার রাতে নয়াদিল্লি পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে এনডিটিভি।
পরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মের্কেল।
ভারত সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান মের্কেল। সেখানে এক সংবাদ সম্মেলনে ভারতকে সর্বক্ষেত্রে সহায়তা করার প্রতিশ্রুতি দেন জার্মান নেতা। তিনি বলেন, ‘আমরা ভারতের অর্থনীতি, কৃষি, আভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা ও বাণিজ্যিক ক্ষেত্রগুলোতে ব্যাপক সহায়তা করবো।’
সোমবার মের্কেলের নেতৃত্বে জার্মানির এক প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় এক প্রতিনিধি দলের আলোচনায় বসার কথা রয়েছে। এর আগে মোদির সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন মের্কেল। বৈঠকে দুই নেতা শিক্ষা, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, পানি ও বর্জ ব্যবস্থাপনা, কৃষি ও নগরায়নে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে এনডিটিভি জানিয়েছে।
মোদির ক্ষমতায় আসার পর দেশটিতে এটিই মের্কেলের প্রথম সফর। এর আগে গত এপ্রিলে জার্মান সফরে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। তখনই জার্মান নেতার এই সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছিল।