ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় জাদুঘরে চলছে ভুটান চলচ্চিত্র উৎসব

Link Copied!

butanবিনোদন ডেস্ক : বাংলাদেশস্থ ভুটান দূতাবাস ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরে চলছে পাঁচ দিনব্যাপী ভুটান চলচ্চিত্র উৎসব। উৎসবে দেশটির আলোচিত ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইতিমধ্যেই বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শত হয়েছে। যা দেখে এদেশের চলচ্চিত্রপ্রেমীরা ভূয়সী প্রসংশা করেছেন।
ভুটানের চতুর্থ রাজা জিগমি সিঙ্গি ওয়াংচুকের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভুটিান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সেদিন প্রদর্শিত হয় ‘দ্য কাপ’ চলচ্চিত্রটি।
২ অক্টোবর থেকে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব আগামীকাল শেষ হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ উৎসব। প্রদর্শিত হবে ৬টি কাহিনীচিত্র এবং ৭টি তথ্যচিত্র।
এর মধ্যে রয়েছে ‘ট্রাভেলার্স এ্যান্ড ম্যাজিসিয়ানস’, ‘চর্টেন কোরা’, ‘লেঙ্গো’, ‘নাজহয়েন এক্সপ্রেস’, ‘দ্য রেড ডোর’, ‘স্কুল এমং গ্ল্যাসিয়ার্স’, ‘প্রাইস অব লেটার’, ‘ইকাং লেমো’, ‘প্রাইস অব নলেজ’, ‘লিংঝিঃ দ্য ল্যান্ড অব মেডিসিনাল হার্বস’ ও ‘দ্য কস্ট অব ক্লাইমেট চেইঞ্জ’ চলচ্চিত্র।