ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাচলের বিভ্রাট নিয়ে ‘হাউজ ফরটি ফোর’

Link Copied!

house44বিনোদন ডেস্ক : ‘হাউজ ফরটি ফোর’ এই শহরের একটি বাড়ির গল্প। যেখানে বাড়ির নিচতলায় ব্যাচেলর ভাড়া দেয়ার পর তাদের অদ্ভুত সব কাজকর্মের কারণে ঘটনা অন্য দিকে মোড় নেয়। আগামী ৬ অক্টেবর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১টা ২০ মিনিটে এনটিভির পর্দায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হাউজ ফরটি ফোর’।
তুহিন রাসেলের রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্।
বাড়ির মালিক সালেহ উদ্দিন সেখানে একটা ফ্ল্যাটে তার পরিবার নিয়ে বসবাস করেন। পরিবারে তার স্ত্রী বশিকা বেগমসহ তার ছোট ভাই, তিন মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে থাকেন। গল্পের শুরুতে দেখা যায় তাদের পরিবারে প্রতিদিনের মত সকালের নাস্তা শুরু হয় ঝগড়া দিয়ে। এর মূল কেন্দ্র বিন্দু তরকারিতে গোল মরিচ দেয়া নিয়ে। এমনই ছোট খাটো বিষয় নিয়ে বাবা-মায়ের মধ্যে চলে ঝগড়া। এই সব সকল ঝগড়া খুব টেকনিকেলি হ্যান্ডেল করে পরিবারের চাচা মালেহ উদ্দিন। তিন মেয়েদের মধ্যে বড় মেয়ে তোহা একটা কোম্পানিতে চাকুরি করে। আর তোহার কলিগ তমাল তোহাকে মনে মনে ভালোবাসে। সে একটু বোকা এবং কিপটা টাইপয়ের একটা ছেলে। সে সব সময় আগ বাড়িয়ে বিভিন্ন কাজ করে এবং একটা ঝামেলা তৈরী করে রাখে। আর মেঝো মেয়ে জোহা ডাক্তার এবং ছোট মেয়ে মোহা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মোহা সে কিনা হস্ত রেখায় বিশ্বাসী। তাদের পরিবারে যে শুধুই ঝগড়া হয় তা কিন্তু নয়। এর বাইরে বিভিন্ন খুনসুটি, হাসি-কান্না আর মজার সব ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। এই সকল ঘটনা অন্য দিকে মোড় নেয় তখনই যখনতাদের বাড়ির কর্তাতাদের নিয়ে নিচতলায় ব্যাচেলর কিছু ছেলেকে ভাড়া দেয়।
হাউজফরটি ফোর বাড়িটিতে ব্যাচেলর ছেলেদের অদ্ভুত সব মজার ঘটনা, খুঁটিনাটি বিষয় নিয়ে একে অন্যের পিছে লেগে থাকা। বাড়ীওয়ালা পরিবার আর ব্যাচেলর ছেলেদের সব কান্ড কারখানা, ফ্যামিলি লাইফ এবং ব্যাচেলার লাইফের আনন্দ, বেদনা, হাসি-কান্নার গল্প নিয়ে চলতে থাকে হাউজ # ৪৪ এর গল্প।
ধারাবাহিক নাটকটি নির্মাণ করা হয়েছে টম ক্রিয়েসন্সের ব্যানারে। নতুন ধারাবাহিক ‌‌‘হা‌উজ ফরটি ফোর’ এ অভিনয় করেছেন আবুল হায়াত, মুনিরা মিঠু, কামাল হোসেন বাবর, মিশু সাব্বির, মাজনুন মিজান, সালমান মুক্তাদির, ইরফান সাজ্জাত, অপর্ণা ঘোষ, শবনম ফারিয়া, সাবিলা নূর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহাবুব, সিফাত শাহরিন, শোয়েব মনির, ইরফান সামিরসহ আরো অনেকে।