ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে দূর সমুদ্র সৈকতে মোনালিসা

Link Copied!

monalisaবিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেনি ওয়েস্ট শহরের সমুদ্র তীরে ঘুরে বেড়াচ্ছে একটি মেয়ে। চোখে রোদ চশমা, পড়নে ওয়ের্স্টান ধাঁচের পোশাক কিন্তু দেখতে আট আনাই বাঙ্গালী। যাই হোক মেয়েটির চেহারা জুড়েও খেলা করছে রাজ্যের নীল। তা তো হবেই, আকাশ আর বিশাল জলরাশির মধ্যেই যে তার জীবন। তবে সব কিছুকে ছাপিয়ে যাওয়া খবরটি হলো আজ তার জন্মদিন। তাই বোন আর দুলাভাইদের সঙ্গে এই সমুদ্র বিলাস। এতক্ষণ যার কথা বলছিলাম, সে আর কেউ নয়, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মোনালিসা।
ক্যারিয়ার গ্রাফ যখন উর্দ্ধমুখি ঠিক তখনই, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। কিন্তু কথায় আছে, সবার কপালে নাকি সুখ সয় না। ঠিই তেমনই মোনালিসার সুখও যেন নিউইয়র্কের আকাশে হাওয়াই মিঠাইয়ের মতো উধাও হয়ে গিয়েছে। অগত্যা প্রায় দুই বছর ধরে সেখানে বসবাসের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কাজও জুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে দেশে ফেরা নিয়ে খুব একটা চিন্তিত নন মোনালিসা। যার প্রভাবে তাকে নিয়ে প্পরায়ই ত্রপত্রিকায় চটকদার সংবাদ প্রাশিত হয়। যা নিয়ে খুব একটা ভাবেন না এই গ্ল্যামার কন্যা। আর এ কারণেই হয় তো প্রবাস জীবনটাকে মেনে নিয়ে হেসে খেলে দিন পার করতে চাইছেন।
অন্যদিকে জন্মদিনের আনন্দকে বাড়িয়ে তুলতেই ফ্লোরিডার কেনি ওয়েস্ট শহরের সমুদ্র তীরে সোমবার দলবল নিয়ে হাজির হয়েছিলেন মোনালিসা। একটু পরপর সেলফি, নীল জলে দাপিয়ে বেড়ানোই যেন তাদের কাজ।
উল্লেখ্য, মোনালিসা সর্বশেষ সাগর জাহানের ‘সিকান্দার বক্স এখন মডেল’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।