স্পোর্টস ডেস্ক : এক নামে হাজারো ফেসবুক পেজ। তারকাদের এই বিড়ম্বনায় পরতে হয় অহরহ। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তারকাদের অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ ‘ভেরিফাইড’ করে দেন। ভেরিফাইডের মাধ্যম তারকার আসল ফেসবুক পেজ হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন তার ফেসবুক পেজের স্বীকৃতি পেয়েছেন। অর্থাৎ তার আসল ফেসবুক পেজ ‘ভেরিফাইড’ করেছে ফেসবুক। এর মাধ্যমে নকল পেজগুলোকে সহজেই চিহ্নিত করা যাবে। এখন থেকে রুবেল হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে আকাশি রঙয়ের সঠিক চিহ্ন দেওয়া থাকবে। স্বীকৃতি পাওয়ার পর রুবেল হোসেন স্ট্যাটাস দেন,‘‘আমার এই একটা পেজ ছাড়া আর কোন পেজ নাই। প্রিয় বন্ধুরা আপনারা আমার নামে বাকি যে সকল পেজ আছে রিপোর্ট করবেন আর আমার জন্যে দোয়া করবেন ।

