তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের থেকেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশ। ভারতের অবস্থান ১৫৫ তম এবং পাকিস্তানের অবস্থান ১৫৬ তম। সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন(আইটিিইউ) এবং ইউনেসকো কর্তৃক যৌথভাবে প্রকাশিত ‘দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য মতে মোবাইল ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারকারী দেশের মধ্যে শীর্ষে রয়েছে চীন। এর পর আছে সিংগাপুর। এই প্রতিবেদন তৈরির জন্য ২০১৪ সালের তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনে জানানে হয়, বাংলাদেশে প্রতি ১০০ জনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ দশমিক ৪ জন। যেখানে ভারতে ৫ দশমিক ৫ জন এবং পাকিস্তানে ৫ দশমিক ১ জন। তালিকায় শীর্ষে থাকা চীনে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩২২ দশমিক ২।
এই প্রতিবেদনে বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে এমন উন্নয়নশীল ১৩৩ টি দেশের তালিকাও তৈরি করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে কোরিয়া। সেদেশে ৯৮ দশমিক ৫ শতাংশ বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে। অন্যদিকে বাংলদেশের অবস্থান ১০১।
প্রতিবেদনের তথ্য মতে বাংলাদেশের ৬ দশমিক ৫ শতাংশ বাড়িতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেখানে ভারতের অবস্থান ৮০। দেশটির ১৫ দশমিক ৩ শতাংশ বাড়িতে ইন্টারনেট সংযোগ রয়েছে। পাকিস্তান আছে ৮৩ নম্বরে। দেশটির ১৩ দশমিক ২ শতাংশ বাড়িতে ইন্টারনেট সংযোগ রয়েছে।
ব্রডব্যান্ড কমিশনের পুরো প্রতিবেদনের তথ্য জানা যাবে এই ঠিকানায়: www.broadbandcommission.org/documents/reports/bb-annualreport2015.pdf

