ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেউ তথ্য না দিলে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য জানতে চাওয়া জনগণের নাগরিক অধিকার। কোনো সরকারি কর্মকর্তা জনগণকে তথ্য না দিলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার দুপুরে তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ইনু বলেন, ‘সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা থেকে উত্তরণের যে অঙ্গিকার সরকার করেছে, তারই ধারাবাহিকতায় গণমাধ্যম সম্প্রসারণ ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা হয়েছে।’
ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, তথ্য সচিব গোলাম মর্তুজা, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কারক) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে একটি র্যানলির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।