ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুন্দুজ হামলায় তদন্তের নির্দেশ দিলেন ওবামা

Link Copied!

against-torture-obamaআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজ শহরে বিদেশি সহায়তায় পরিচালিত হাসপাতালে বোমা হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনায় তিনি শোকও প্রকাশ করেছেন।
শুক্রবার মধ্যরাতে মার্কিনী বিমান থেকে ওই হামলা চালান হয়েছে বলে অভিযোগ ওঠেছে যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।
কুন্দুজে ওই মার্কিন হামলায় ধ্বংস হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ পরিচালিত হাসপাতালের মূল ভবন। এ ঘটনায় নিহত হয়েছেন সবমিলিয়ে ১৯ জন। এদের মধ্যে রয়েছেন  তিন শিশুসহ সাত জন রোগী এবং ১২ চিকিৎসক ও হাসপাতাল কর্মী। গুরুতর আহত হয়েছেন আরো ৩৭ জন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলার শুরুতেই তারা ওয়াশিংটন এবং কাবুলে মার্কিন এবং আফগান সেনাবাহিনীকে ফোন করে জানিয়েছিল। তার পরেও হাসপাতালটিতে প্রায় ৩০ মিনিট ধরে  বিমান হামলা চালান হয়। বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় হাসপাতালের জরুরী বিভাগ এবং আই টি ইউ।
এখানে চিকিৎসাধীন বেশিরভাগ রোগীরই চলাফেরার ক্ষমতা ছিল না। তাই বিছানায় শুয়েই পুড়ে মারা যান তাঁরা। হাসপাতলটির অবস্থান সম্পর্কে মার্কিন বাহিনী এবং তালিবান উভয় পক্ষের কাছেই স্পষ্ট তথ্য ছিল। তা ছাড়া যুদ্ধক্ষেত্রে হাসপাতালে হামলা আন্তর্জাতিক আইন বিরোধী। ফলে এই হামলার জন্য তাই তীব্র সমালোচনার মুখে পড়ে আমেরিকা। নিন্দা সরব হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ওই হামলার ঘটনার ‘পূর্ণ তদন্তের’ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন ওবামা। এক বিবৃতিতে তিনি বলেছেন,‘মার্কিন প্রতিরক্ষা দপ্তর এর ওপর পূর্ণ তদন্ত শুরু করেছে।’ এই দুঃখজনক ঘটনার তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সকলকে একটি সুস্পষ্ট রায়ের জন্য অপেক্ষা করার  আহ্বান জানিয়েছেন।