ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন অভিনেতা আদিল

Link Copied!

adilবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেতা ও মুক্তিযোদ্ধা আদিল আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের নিজ বাসভবনে তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিলো ৭০ বছর। রোববার বাদ যোহর নারায়ণগঞ্জ চাষাঢ়া পুকুর পাড় বড় মসজিদে নামাজে জানাজার পর রাষ্ট্রীয়ভাবে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। এরপর নারায়ণগঞ্জ মাজদাইল পারিবারিক কবরস্থানে আদিলের মরদেহ দাফন করা হবে।
সত্তরের দশকে হাসমতের পরিচালনায় ‘এখানে আকাশ নীল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আদিলের। কিন্তু বেশ কয়েক বছর আগে হঠাৎ করেই অভিনয় ছেড়ে আইন পেশার সঙ্গে নিজেকে যুক্ত করেন। তবে ভাগ্যে জীবনের শেষ পর্যায়ে এসে স্মৃতিশক্তি কমতে থাকায়, আইন পেশা থেকেও নিজেকে সরিয়ে নেন। সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে স্বশরীরে বিএফডিসিতে এসেছিলেন আদিল।
এদিকে দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসের সমস্যা ভুগছিলেন অভিনেতা আদিল। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হলেও শেষ রক্ষা হয়নি।
আদিল অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘রাজমহল’, ‘চন্দ্রলেখা’,  ‘বারুদ’, ‘বন্দুক’, ‘বুলবুল এ বাগদাদ’, ‘ঈমান’, ‘মোকাবেলা’, ‘তাজ ও তলোয়ার’, ‘সওদাগর’, ‘নাগিনী কন্যা’, ‘তিন বাহাদুর’, ‘শাহী দরবার’, ‘নেপালী মেয়ে’, ‘নসীব’, ‘রাজিয়া সুলতানা’,  ‘পাতাল বিজয়’, ‘অশান্তি’ ইত্যাদি উল্লেখযোগ্য।