ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরে এলো প্রেম…

Link Copied!

premবিনোদন ডেস্ক : দীর্ঘ ১৬ বছর পর সুরজ বারজাত্যের ছবিতে ফিরলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। বহু প্রতীক্ষার পর অবশেষে ইউটিউবে সম্প্রতি মুক্তিও পেয়েছে ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেলার। যেখানে ‘প্রেম’ হয়েই ফিরে এলেন সালমান খান!
১ অক্টোবর ট্রেলারটি ইউটিউবে মুক্তির পর থেকে ইতিমধ্যে অন্তত ৪৭ লাখবার দেখাও হয়ে গেছে। সুরজ বারজাত্য’র নির্মাণে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি আসছে নভেম্বরের ১২ তারিখে মুক্তি পাওয়ার কথা। ছবিটিতে সালমানকে দ্বিতীয়বারের মত সোনম কাপুরের সাথে অভিনয় করতে দেখা যাবে। এরআগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে বিশেষ চরিত্রে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমান খানকে।