ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুদ্ধিজীবী হত্যা মামলায় আমার নাম ছিল না: মুজাহিদ

Link Copied!

Mujahidনিজস্ব প্রতিবেদক : কারাগারে সাক্ষাৎ শেষে জামায়ত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের কথার উদ্বৃতি দিয়ে তার আইনজীবী শিশির মনির বলেন, ‘তিনি (মুজাহিদ) বলেন, বুদ্ধিজীবী হত্যার ঘটনায় ১৯৭২ সালে ৪২টি মামলা হয়। সে মামলাগুলোতে আমার নাম ছিল না।’
‘এ ঘটনায় জহির রায়হান ও ব্যারিস্টার এম আমীর উলকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটি এখন পর্যন্ত তাদের প্রতিবেদন আদালতে জমা দেয়নি’ বলেও তিনি আমাদের জানিয়েছেন।
শনিবার সকাল ১০টা ৩৮ মিনিটে মুজাহিদের পাঁচ আইনজীবী কারাগারে প্রবেশ করে মুজাহিদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে কথা বলার পর কারাগার থেকে বের হয়ে এসে শিশির মনির সাংবাদিকদের এ কথা বলেন।
সেসময় তিনি আইনজীবীদের জানান, তাকে যে অভিযোগের ভিত্তিতে ফাঁসির সাজা দেয়া হয়েছে তা মিথ্যা। রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য তিনি প্রস্তুতি নিতে আইনজীবীদের বলেছেন।
পাঁচজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি আরো জানান, আপিলের রায়ের কপি তিনি ভালো করে স্টাডি করে আবারো আইনজীবীদের সঙ্গে কথা বলবেন।
এসময় মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খিস্ট্রানসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ।