ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেন যুদ্ধে ৫ শতাধিক শিশু নিহত

Link Copied!

sisuআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন যুদ্ধে গত ছয় মাসে পাঁচ শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
‍শুক্রবার ইউনিসেফ মুখপাত্র ক্রিস্টোফার বুলিয়েরিক বলেছেন, ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর গত ছয় মাসে দেশটিতে কমপক্ষে ৫০৫টি শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ৭০২ শিশু। গত মার্চ মাস থেকে ইরানের মদদপুষ্ট শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। তিনি ইয়েমেনে শিশুদের অবস্থা দিনে দিনে আরো অবনতি হচ্ছে বলেও উল্লেখ করেছেন।
জাতিসংঘের হিসাবমতে ইয়েমেন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত ২৩শ’র বেশি শিশু  নিহত হয়েছে। ইয়েমেনের সংঘাত বন্ধে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচআরসি’কে দুষছে হিউমেন রাইটস ওয়াচ।