ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিতের সেঞ্চুরি ম্লান করে জিতলো দ. আফ্রিকা

Link Copied!

south-africanস্পোর্টস ডেস্ক : জয় দিয়ে ভারত সফর শুরু করলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি২০ সিরিজে প্রোটিয়ারা প্রথম ম্যাচটি ৭ উইকেটে জিতে ১-০তে এগিয়ে গেল। ভারতের ছুঁড়ে দেওয়া ১৯৯ রানের লক্ষ্য টপকাতে কোনও বেগই পেতে হয়নি ফ্যাফ ডু প্লেসিসের দলকে। ২ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা লক্ষ্যে পৌঁছে যায়।
প্রোটিয়াদের জন্য কাজটি আগেই সহজ করে দিয়ে গিয়েছিলেন টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এবি ডি ভিলিয়ার্স। ওপেনিং জুটিতেই তিনি হাশিম আমলাকে সঙ্গে নিয়ে তোলেন ৭৭ রান, মাত্র ৭.৪ ওভারে।
মূলতঃ দক্ষিণ আফ্রিকার জয়ের ভিতটা তৈরি হয় ওখানেই। তাদের দেখানো ভিতের উপর দাঁড়িয়ে দুর্দান্ত ফিনিশারের ভুমিকায় অবতীর্ণ হন জেপি ডুমিনি। ৩৪ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে তবেই তিনি মাঠ ছেড়েছেন।
এদিন ডুমিনিকে যেন ছক্কা মারার নেশা পেয়ে বসেছিল। সাত ছক্কার পাশে তিনি বাউন্ডারী মেরেছেন মাত্র একটি। অথচ যার ছক্কা মারার কথা ছিল ডুমিনির চেয়েও বেশি, সেই ডি ভিলিয়ার্স করেছেন উল্টো। এক ছক্কার বিপরীরিতে তিনি হাঁকিয়েছেন সাত বাউন্ডারী। বাকি দুই সহযোগী আমলা ২৪ বলে ৩৬ এবং ফারহান বেহারডিয়েন ২৩ বলে করেন ৩২ রান। অরবিন্দ এবং অশ্বিন নিয়েছেন একটি করে উইকেট।
এরআগে ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অভাবনীয় সেঞ্চুরির কল্যাণে ১৯৯ রানের বড় স্কোর গড়ে ভারত। রোহিত দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে তিন অঙ্কে পৌছানোর কৃতিত্ব দেখান। এরআগে ২০১০ সালে টি২০ বিশ্বকাপে সুরেশ  রায়ন একই প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করেন।
এদিন রোহিতের ৬৬ বলে খেলা ১০৬ রানের ইনিংসই দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য ছুরে দিতে পারে মহেন্দ্র সিং ধোনির দল। বেশকিছুদিন হলো মুম্বাইয়ের এই ব্যাটসম্যানের ফর্ম ভালো যাচ্ছিল না। ফর্ম ফেরানোর জন্য তিনি বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচটি। সেঞ্চুরি করেছেন মাত্র ৬২ বলে ১২ চার আর পাঁচ ছক্কায়। ১৬তম ওভারে কাইল অ্যাবটের বলে ক্রিস মরিসকে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত।
ভারতের শুরুটা হয়েছিল হতাশার। মাত্র ৩ রান করেই রানআউট হয়ে যান ওপেনার শিখর ধাওয়ান। তবে দ্বিতীয় উইকেটে টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ১৪০ রানের জুটি গড়ে পাল্টা জবাব দেন রোহিত।
২৭ বল খেলে ৪৩ রান আসে কোহলির ব্যাট থেকে। একই সঙ্গে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক হাজার রানও পূর্ণ করেন তিনি। ধোনি ১২ বলে অপরাজিত ২০ রান করেন। ২৯ রানে ২ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কাইল অ্যাবট।