ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনজুরি কাটিয়ে ফিরলেন ব্রাভো

Link Copied!

bravoস্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে বার্সেলোনা দলে ফিরলেন ক্লদিও ব্রাভো। এই চিলিয়ান গোলরক্ষক আগস্টের শেষের দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান। এক মাসেরও বেশি সময় পর অবশেষে কাতালান দলে ফিরলেন তিনি।
এদিকে ব্রাভো ফেরায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বার্সা কোচ লুইস এনরিকে। শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে টার স্টেগানের পরিবর্তে এই চিলিয়ান গোলরক্ষককে একাদশে জায়গা দিতে পারেন কাতালান কোচ।
৩২ বছর বয়সী চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো লা লিগায় দলের  প্রথম পছন্দের গোলরক্ষক। ইনজুরি কাটিয়ে ফিরলেও শনিবার তাকে টার স্টেগানের পরিবর্তে একাদশে জায়গা দেয়া হবে কী-না সেটি এখনো নিশ্চিত নয়।
বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেন, ‘ব্রাভো আমাদের প্রথম পছন্দের গোলরক্ষক। যদি শনিবার সে সেভিয়ার বিপক্ষে না খেলে তবে সেটি হবে টেকনিক্যাল কারণে।’
ইনজুরি-আক্রান্ত গতবারের ট্রেবল-জয়ী বার্সেলোনার জন্য ক্লদিও ব্রাভো ফিরে আসাটা স্বস্তির সংবাদ বটে। এর আগে ইনজুরির কারণে লিওনেল মেসি দুই মাসের জন্য এবং আন্দ্রেস ইনিয়েস্তা এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। এছাড়া রাফিনহা, থমাস ভারমালেন ও আদ্রিয়ানোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও শনিবার সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।