ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণসংবর্ধনা: হাত নেড়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

Sheikh-Hasinaনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে বিমানবন্দর এলাকা থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে সংবর্ধনার জবাব দেন শেখ হাসিনা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জানান, সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা নিজ নিজ দলীয় ও জাতীয় পতাকা হাতে বিমানবন্দর এলাকায় থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে জমায়েত হন। দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা এ সময় বিভিন্ন শ্লোগান দেন।
রাজধানীর বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শওকত আলী পলাশ জানাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। তাদের হাতে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেয়া ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার প্রাপ্তিতে তাকে সংবর্ধনা দিচ্ছে ১৪ দলীয় জোট।
এদিকে, প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত আটটি রুটে বিভক্ত করা হয়েছে।