ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দিনেই ‘সিং ইজ ব্লিং’-এর দখলে বক্স অফিস

Link Copied!

sing-is-blingবিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষার পর অবশেষে ২ অক্টোবর ভারতের সিনেমায় মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘সিং ইজ ব্লিং’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিস দখলে নিল অক্ষয় কুমার।
জানা গেছে, বলিউডে জনপ্রিয়তা পাওয়া প্রভু দেবার নির্মাণে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘সি ইজ কিং’-এর পর ২ অক্টোবর ভারতের সিনেমায় মুক্তি পেল সিক্যুয়াল ‘সিং ইজ ব্লিং’। আর মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসও দখলে নিল ছবিটি। মুক্তির প্রথম দিনে ছবিটি পুরো ভারতে আয় করেছে প্রায় ১৯ কোটি রুপি। অক্ষয় কুমারের ক্যারিয়ারে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়। এর আগে ‘রাউডে রাথুর’ নামের একটি ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। শুধু অক্ষয় কুমার নয়, এটি নির্মাতা হিসেবে প্রভু দেবারও মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা ছবি!
অন্যদিকে মুক্তির প্রথম দিনে এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো ‘সিং ইজ ব্লিং’ পরিবার।
উল্লেখ্য, অ্যাকশন কমেডি ধাচের ছবি ‘সিং ইজ ব্লিং’ নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৯৪ কোটি রুপি। ছবিটিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, কৈ কৈ মেনন এবং লারা দত্তের মতন তারকা অভিনেত্রীরা। এখন দেখার বিষয় প্রথম দিনের মত সপ্তাহের অন্যান্যদিনে কতোটা দর্শকনন্দিত হয় অক্ষয়ের ‘সিং ইজ ব্লিং’!