ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্যান্টোরিনি দ্বীপে অনন্ত-বর্ষা

Link Copied!

anonto-borshaবিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে রোমান্টিক স্থানগুলোর একটি গ্রিসের স্যান্টোরিনি আইল্যান্ড। এ কারণে প্রতি বছর হাজারো দম্পতি মধুচন্দ্রিমার জন্য স্থানটিকে বেছে নেন। এমন কী, হলিউডের নামকরা তারকারাও বন্ধুসহ অবকাশ যাপনের জন্য এখানে আসেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষার নাম।
ঈদের মাত্র দুদিন পরেই স্ত্রী-সন্তান নিয়ে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অনন্ত জলিল। সেখান থেকে গ্রিসের স্যান্টোরিনি আইল্যান্ডে যান তারা। দ্বীপটিতে অবস্থানকালে ছোট আকৃতির জাহাজে চড়ে ঘুরে বেড়িয়েছেন এর চারপাশ। সেসময় তোলা বেশ কিছু ছবি ভক্তদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও প্রাকাশ করেছেন অনন্ত জলিল।
এদিকে গ্রিস ভ্রমণ শেষে তুরস্কেও যাওয়ার কথা রয়েছে এই তারকা দম্পতির। ছুটি কাটিয়ে দু’একদিনের মধ্যেই ফেরার কথা রয়েছে বর্ষার। তবে অনন্ত জলিল ফিরতে আরো কিছুদিন সময় লাগবে।  কারণ ভ্রমণের পাশাপাশি এসব দেশে ব্যবসায়িক কাজকর্মও সারছেন অনন্ত জলিল। দেশে ফিরেই নতুন ছবি ‘দ্য স্পাই’ এর কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসনে অনন্ত-বর্ষা। এরপর আরও কয়েকটি ছবিতে তারা জুটি বেঁধে কাজ করেন। সামনে নতুন ছবি ‘দ্য স্পাই’ নিয়ে আসছে এই জুটি।