ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন : প্রধান বিচারপতি

Link Copied!

S-K-sinhaচট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত আইন অনুষদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমরা ভূলেও কখনো কোনো মন্ত্রণালয় বা কারো কথায় রায় দেইনি। আমরা বিচারকরা মামলার নথিপত্র ও সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করেই রায় দিয়ে থাকি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান খান, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম এ শাহ আলম।
এরআগে সকাল সাড়ে ১০ টায় চবি আইন অনুষদের নব নির্মিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান বিচারপতিসহ অতিথিরা।