ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যালাক্সি এস৭ এ থাকছে চমক

Link Copied!

samsungতথ্যপ্রযুক্তি ডেস্ক : বেশ কিছু দিন ধরে স্যামসাংয়ের পরবর্তী ফ্লাগশিপ স্মার্টফোন এস৭ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এবার এই গুঞ্জনে  যোগ হলো নতুন তথ্য। গুজব বলছে, গ্যালাক্সি এস৭  এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে।
দক্ষিণ কোরিয়া ইলেকট্রোনিক টাইম জানিয়েছে, স্যামসাং তাদের পরবর্তী ফ্লাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৭ এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ চিপস সেট ব্যবহার করছে। আগামী বছরের শুরুতে ফোনটি বাজারে আসতে যাচ্ছে। শুরুতে ফোনটি চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।
বিষয়ে স্যামসাংয়ের একমূখপাত্র জানিয়েছেন, এস ৭ এর কনফিগারেশন নিয়ে প্রতিষ্ঠানটি কেনো মন্তব্য করতে রাজী নয়। অন্যদিকে কোয়ালকমও মুখ খুলতে নারাজ।
যদিও স্যামসাং এরআগে তাদের ফ্লাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬ এ এক্সিনোস প্রসেসর ব্যবহার করেছে। কিছুদিন আগে স্যামসাং জানিয়েছিল তাদের পরবর্তী ফ্লাগশিপ ফোনে কোয়ালকমের প্রসেসর  ব্যবহার করা হবে।
স্যামসাংয়ের এই ফ্লাগশিপ ফোনের বডি হবে ম্যাগনেশিয়াম অ্যালয়ের। ফলে এটি হবে শক্তপোক্ত এবং হালকা। ফোনটিতে বেশ কিছু চমক থাকছে বলে স্যামসাং জানিয়েছে।