ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার রেকর্ড

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : প্রচারের পরপরই মার্কিন মুলুকে জনপ্রিয় হয়ে উঠেছে বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’। টিভি সিরিজটির সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছেন এ অভিনেত্রীও। কোয়ান্টিকোর প্রচারণার জন্য ভীষণ ব্যস্ত এ অভিনেত্রী। হাজির হচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। সম্প্রতি এবিসি চ্যানেলের জনপ্রিয় টক শো ‘জিমি ক্যামেল লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। আর হাজির হয়েই রেকর্ড গড়েন এ অভিনেত্রী।
জিমি ক্যামেল লাইভ শোটির সর্বশেষ পর্বে হাজির হয়েছিলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা। বলিউডের এ অভিনেত্রীকে টিভি পর্দায় দেখতে পর্দায় সামনে এ দিন চোখ রেখেছিলেন প্রায় ৭.১ মিলিয়ন দর্শক। যা এবিসি চ্যানেলের নতুন রেকর্ড। ‘ব্রকলিন নাইন নাইন’ এবং ‘সিএসআই’ এর রেকর্ড ভেঙ্গে এ রেকর্ড গড়েছে পর্বটি।
টক শোটিতে কোয়ান্টিকোতে নিজের চরিত্র, এফবিআই এজেন্ট সম্পর্কে কথা বলার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত বিষয়েও কথা বলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার পাশাপাশি এ দিন অনুষ্ঠানে হাজির ছিলেন ম্যাট ডেমন। দ্য মার্টিয়ান সিনেমার প্রচারণার জন্য হাজির হয়েছিলেন এ অভিনেতা।