ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমে মরবেন শাকিব-জয়া

Link Copied!

sakib-joyaবিনোদন ডেস্ক : শাকিব খান ও জয়া আহসান জুটির প্রথম সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতার পর সাফিউদ্দিন সাফি এ জুটিকে নিয়ে তৈরি করেছেন সিনেমাটির সিক্যুয়াল পূর্ণদৈর্ঘ্যে প্রেম কাহিনী টু। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
দ্রুতই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা সাফি। এই পরিকল্পনার অংশ হিসেবে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। তার ধারবাহিকতায় ঈদের ২৪ সেপ্টেম্বর ছবির একটি গান প্রকাশিত হয় ইউটিউবে। আজ বৃহস্পতিবার ১ অক্টোবর ছবিটির আরও একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে।
‘প্রেম করব প্রেমে মরব’ শিরোনামের দারুণ রোমান্টিক-মেলোডিয়াস গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকবি কবীর বকুল। গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি এবং চন্দন সিনহা।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান। এ ছাড়া আরও অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, শহীদুল আলম সাচ্চু, গুলশান আরা, নূর, সাজ্জাদ হোসাইন, শিশুশিল্পী মাহিসহ অনেকে।
এর আগে সিনেমাটির নির্মাতা সাফিউদ্দীন সাফি জানিয়েছেন- ঈদে সিনেমাটি মুক্তি না পেলেও অন্য যে কোনো উৎসবমুখর দিন কিংবা ছুটির দিনে এককভাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু মুক্তি দিবেন। এর কাহিনি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।