আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে নিউ সাউথ ওয়েলশ প্রদেশে অজ্ঞাতনামা বন্দুকধারীর গোলাগুলিতে কমপক্ষে দুই জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে প্রদেশটির পুলিশ সদরদপ্তরের কাছেই এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন।
সরকারি বার্তাসংস্থা ফেয়ারফ্যাক্স মিডিয়া জানিয়েছে, প্রদেশের ক্রাইম কমান্ড বিভাগের বাইরে পুলিশের প্রযুক্তি কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই এলাকায় শীর্ষ কয়েকজন সরকারি গোয়েন্দার বসবাস।
ঘটনাটি ঘটে ঠিক প্যারামাটা এলাকায় শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটে
গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ আগেই জানতে পেরেছিল নিউ সাউথ ওয়েলশ পুলিশ সদর দপ্তরে হামলার কথা। পুলিশের কাছে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছিল কেউ একজন দপ্তরের পাশের কোনো এক ভবন থেকে ছবি তুলেছে।
ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যয়ীয় চেহারা বিশিষ্ট কালো পোশাক পরিহিত হামলাকারী চার্লস স্ট্রিট থেকে এ হামলা চালিয়েছে।
পুলিশ জানায়, বন্দুকধারীরা গুলি করতে থাকলে একজন পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি করেন। নিরাপত্তায় নিয়োজিত ওই পুলিশ কনস্টেবল তাকে গুলি করার আগেই সে পুলিশের একজন আইটি বিশেষজ্ঞকে গুলি করে হত্যা করে।
স্থানীয় কয়েকজন জানায়, তারা বিকেলের দিকে নিউ সাউথ ওয়েলশ পুলিশ সদর দপ্তরের সামনে ছয় থেকে সাতটি গুলির আওয়াজ শুনতে পায়।
পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছে।
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেটদল জঙ্গি হামলার আশঙ্কার কথা বলে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করার ঠিক একদিন পরই বন্দুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটলো।

