আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা ৩ থেকে ৪ মাস পর্যন্ত চলতে পারে। দেশটির পার্লামেন্ট ডুমার পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সেই পুশকোভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
অ্যালেক্সেই পুশকোভ এক বিবৃতিতে ফ্রেঞ্চ রেডিও ইউরোপ১ কে জানিয়েছেন, ‘এ ধরণের অভিযানে যথেষ্ট ঝুঁকি রয়েছে। তবে মস্কো এধরনের ঝুঁকিতে ভয় পায় না। আমরা সিরিয়ায় তিন থেকে চার মাসের একটি অভিযানে নেমেছি।’
রাশিয়া বরাবরই বাসার আল আসাদকে সমর্থন করে। তাকে দেশটির ক্ষমতা ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর রাশিয়া। আর এ কারণেই দেশটিতে আইএস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আসাদের হয়ে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেনের নেতাদের সঙ্গে প্যারিসে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই পুশকোভ এ ধরনের বিবৃতি দিলেন।

