ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে ডেঙ্গু জ্বরে আরো ৮ জনের মৃত্যু

Link Copied!

mosaআন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার ডেঙ্গু জ্বরে আরো আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫য়ে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪শ ৮৬। কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গুতে এ বছরই বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর আগে ২০১০ সালে ডেঙ্গুতে আট জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ৬হাজার ২শ ৫৯টি কেস সনাক্ত করা হয়েছিল।
এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ‘কয়েক দশকের চেয়ে এ বছরই ডেঙ্গুর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।’
বৃহস্পতিবার এক রিপোর্টে জানানো হয়েছে, গত পাঁচ দিনে এ রোগে আট জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে আরো ৫শ জন।
স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু জ্বরের প্রকোপ কমাতে এবং এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বৃহস্পতিবার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন।
সূত্র জানিয়েছে, সংস্কৃতি স্কুলে ১৬ বছর বয়সী এক ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় দিল্লি মিউনিসিপাল কাউন্সিল (এনডিএমসি) ওই স্কুলে নোটিশ প্রদান করেছে। ওই স্কুলকে মশা নিধোনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এনডিএমসির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই স্কুলের প্রবেশ পথে কিছু ফুল দানিতে ডেঙ্গু রোগ বহনকারী কিছু মশার লার্ভা পাওয়া গেছে।