ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা

Link Copied!

fire-jআন্তর্জাতিক ডেস্ক : ভারতের বুন্দেলখন্ডের হামিরপুরা জেলায় ৯০ বছর বয়সী এক দলিত বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এতে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় চিম্মা নামের ওই দলিত বৃদ্ধকে উচ্চবর্ণের এক ব্যক্তি একটি মন্দিরে যেতে বাধা দেয়। তিনি বাধা না মেনে সেখানে যাওয়ায় প্রথমে তার মাথায় আঘাত করা হয় এবং পরে ঘটনাস্থলেই তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
এ ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। জালালপুর থানার পুলিশ কর্মকর্তা রামাশ্রয় যাদব জানান,‘অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।’
জালালপুর এলাকায় অবস্থিত একটি মন্দির দর্শনের জন্য সপরিবারে চিম্মা তার ছেলে দুর্জন, ভাই এবং স্ত্রীকে নিয়ে যান। সেখানে সঞ্জয় তেওয়ারি নামে এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হলে তিনি তাদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন। চিম্মা নামের ওই দলিত বৃদ্ধ নিষেধ না মানতে চাইলে তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে সঞ্জয়। এ ঘটনা দেখে তার স্ত্রী এবং ভাই সেখান থেকে পালিয়ে স্থানীয় গ্রামবাসীদের কাছে সাহায্যের জন্য যায়। এর মধ্যেই সঞ্জয় চিম্মার মাথায় বেশ কয়েকবার আঘাত করে। ওই দলিত বৃদ্ধ বেহুঁশ হয়ে পড়লে তার গায়ে কেরোসিন ঢেলে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
অভিযুক্ত সঞ্জয়ের ভয়ে কেউই ওই বৃদ্ধকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। কিছুক্ষণ পরে গ্রামের কয়েকজন যুবক সাহস করে এগিয়ে এসে তাকে কাবু করতে সক্ষম হয়।
ঘটনাস্থলে  পৌঁছে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। পুলিশ কর্মকর্তাদের দাবি, সঞ্জয় নেশাগ্রস্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। অন্য দুই জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ওই ঘটনার পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।