বিনোদন ডেস্ক : পর্তুগাল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বললে নূন্যতম অতুক্তি হয় না, কারণ অদম্য ফুটবল বিচক্ষণতা! আর বিশ্বের এই নম্বর ওয়ান ফুটবলারকে নিয়ে আসছে নভেম্বরে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ডকুফিল্ম ‘রোনালদো’।
জানা গেছে, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর নির্মিত তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সেই তথ্যচিত্রের ট্রেলারও। রিয়েল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের এই তারকার জীবনের বেশকিছু স্মরণীয় ঘটনা তুলে ধরা হয়েছে ট্রেলারটিতে।
সম্প্রিতি ‘রোনালদো’-এর ট্রেলার প্রকাশের পর ইউটিউবে এর ভিউয়ার্সও কম নয়। ট্রেলার মুক্তির মাত্র তিনদিনে ভিউয়ার্স সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ। প্রায় ১৪ মাস ধরে শ্যুটিং চলেছে এই ডকুফিল্মটির। আসছে নভেম্বরের ৯ তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

