ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্যাকির সঙ্গী এবার ইলেনা

Link Copied!

elenaবিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী মল্লিকা সেরওয়াতের পর এবার এশিয়ার বড় তারকা অভিনেতা ও অ্যাকশন হিরো জ্যাকি চানের সাথে অভিনয় করতে চলেছেন ‘বারফি’ খ্যাত অভিনেত্রী ইলেনা ডি’ক্রুজ।
জানা গেছে,‘কুং ফু যোগা’ নামের একটি ছবিতে জ্যাকি চানের বিপরীতে অভিনয় করতে চলেছেন ইলেনা।যদিও তার চরিত্রটি করার কথা ছিল বলিউডের আরেক আবেদনময়ী ও শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কিন্তু, সিডিউল সমস্যায় পিছিয়ে যান ক্যাটরিনা। ফলে প্রস্তাব চলে যায় ইলেনার কাছে। আর এমন সুযোগ পেয়ে হাত ছাড়া করেননি ইলেনা ডি’ক্রুজ। তাই জ্যাকি চানের বিপরীতে অভিনয়ের সম্মতিও জানিয়েছেন তিনি। আর এমন খবর ছেপেছে ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বিশ্বস্তসূত্রে আরো জানা গেছে, ‘দ্য মিথ’ নামের যে ছবিতে বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরওয়াত অভিনয় করেছিলেন, ‘কুং ফু যোগা’-তে ইলেনার চরিত্রটি পুরো ভিন্নতর হবে। এই ছবিতে নাকি ইলেনাকে স্টান্ট করতেও দেখা যেতে পারে।
উল্লেখ্য, ‘কুং ফু যোগা’ নামের ছবিটি আসছে বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে বলিউড থেকে ইলেনা ছাড়াও প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সোনু সুদের।