বিনোদন ডেস্ক : বিয়ের পর প্রথমবার রুপালি পর্দায় ফিরলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই তার ফেরাটা তো রঙিন দুনিয়ায় একটু আলোচিত হবেই! ছবিতে ‘হিরো’ কে, এই প্রশ্নে এবার ‘জজবা’ নির্মাতা সঞ্জয় গুপ্ত মুখ খুললেন, এবং বললেন পুরুষ ‘হিরো’র চেয়ে কোনো অংশে কম নন নারী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
উপমহাদেশীয় ছবির ধারণা বলে যে, ছবির হিরো মানেই হতে হবে পুরুষ। কিন্তু সঞ্জয় গুপ্ত এই সময়ে এসে বললেন, না মোটেও ‘হিরো’ মানে শুধুমাত্র পুরুষই নয়। আমার ছবি ‘জজবা’-এর হিরো হচ্ছে ঐশ্বরিয়া। যদিও পুরুষ কেন্দ্রীয় চরিত্র হিসেবে আছেন ইরফান খান। কিন্তু এই ছবির ‘হিরো’ ঐশ্বরিয়াই।
ঐশ্বরিয়া যে পুরুষ হিরোর চেয়ে কোনো অংশে কম নন, বরং এগিয়ে আছেন এই বিষয়ে সঞ্জয় গুপ্ত বলেন, আমি অনেক পুরুষ অভিনেতার সাথে কাজ করেছি। এরমধ্যে নাম বলতে গেলে সঞ্জয় দত্ত, জন আব্রাহামসহ আরো অনেকে, কিন্তু তারপরেও আমি বলবো ঐশ্বরিয়া তাদের চেয়ে কোনো অংশে কম নয়।
ঐশ্বরিয়া বচ্চনকে এই বয়সে এসেও এতোটা সাবলীল আর শৃঙ্ক্ষল পাওয়া যাবে এমনটা নিয়েও নিজের সন্তষ্টির কথা জানিয়েছেন সঞ্জয় গুপ্ত।
সঞ্জয় গুপ্তের ‘জজবা’ নামের ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বলি-পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া। সম্প্রতি সিনেমাটিকে বিনা কর্তনে ছাড়পত্রও দিয়েছে দেশটির সেন্সর বোর্ড। এর আগে চলতি বছরের ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয় ‘জজবা’। ছবি প্রদর্শনীতে নির্মাতাসহ ঐশ্বরিয়াও হাজির হয়েছিলেন ফ্রান্সের পুরানো শহর কানে। ছবিটি সেখানে প্রদর্শনের পরই ভারতীয়দের জন্য সিনেমাহলে মুক্তির কথা ভাবেন নির্মাতা, এবং সে অনুযায়ী কাজও করতে থাকেন তিনি। ভারতীয়দের প্রদর্শন যোগ্য করতে ‘জজবা’ ছবিটিতে গানসহ কিছু কাহিনীরও পুনর্নিমাণ করেন সঞ্জয়।
উল্লেখ্য, ‘জজবা’ ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক ভাষা-ভাষি মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করছেন ‘জাজবা’ টিম। আরবিসহ বিশ্বের একাদিক ভাষায় ডাবিং হচ্ছে সিনেমাটি। দক্ষিণ আমেরিকান, পর্তুগাল, স্পেন ভাষাতেও হচ্ছে জাজবার ডাবিং। আসছে অক্টোবরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। ঐশ্বরিয়া ছাড়াও ‘জাজবা’-তে অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি ও জ্যাকিশ্রফ।

