ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে জিম্বাবুয়ে সফর করবে আফগানিস্তান

Link Copied!

afghanistanস্পোর্টস ডেস্ক : আগামী মাসে ওয়ানডে ও টি-২০ সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে সফর করবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানরা ৫টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচে অংশ নিবে।
ক্রিকইনফোর সংবাদ অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর জিম্বাবুয়েতে পৌঁছবে আফগানিস্তান ক্রিকেট দল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানরা। গত বছর জিম্বাবুয়ে সফরে চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সঙ্গে ২-২ ব্যবধানের ড্র নিয়ে ঘরে ফেরে আফগানরা। এছাড়া দুটি চারদিনের ম্যাচও অমীমাংসিতভাবে (১-১) শেষ হয়।
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।
শিডিউল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর সিরিজের বাকি ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০, ২২ ও ২৪ অক্টোবরে। আর দুই ম্যাচের টি-২০ সিরিজে দল দুটি যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর মুখোমুখি হবে।