ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্যানিটেশন মাস শুরু

Link Copied!

Sanitationনিজস্ব প্রতিবেদক : সবার জন্য সুপেয় পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫।’
বুধবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মাসটি উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্যানিটেশন মাসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সবার জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্যানিটেশন মাসের ওপর আলোচনা সভা হবে।
ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপ অনুযায়ী, ২০১৫ সালে খোলা স্থানে মলত্যাগ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০০৩ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের শতকরা ৪২ ভাগ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করত। বর্তমানে উন্মুক্ত স্থানে মলত্যাগের ঘটনা ১ শতাংশে নেমে এসেছে। শতকরা ৬১ ভাগ লোক উন্নত স্যানিটেশনের আওতায় এসেছে। এ ছাড়া শতকরা ২৮ ভাগ লোক যৌথ ল্যাট্রিন ব্যবহার করে এবং শতকরা ১০ জন উন্নত ল্যাট্রিন ব্যবহার করে।  বিশ্বের ১৬টি দেশ উন্মুক্ত স্থানে মলত্যাগ শতকরা ২৫ ভাগের বেশি হ্রাস করতে সক্ষম হয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
শহর ও বস্তি এলাকায় উন্নত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি বলে সংবাদ সম্মেলনে অভিমত ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।