ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুন্দুজ দখলে নিয়েছে আফগান বাহিনী!

Link Copied!

AFGAN16আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ কুন্দুজ শহরের উল্লেখযোগ্য অংশ তালেবান বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখলে নিয়েছে সরকারি বাহিনী। বৃহস্পতিবার সকালে আফগান সেনারা শহরটি দখলে নিয়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স ও বিবিসি। তবে তাদের এ দাবি নাকচ করে দিয়েছে তালেবানরা।
তালেবানরা কুন্দজ শহরটি দখলে নেয়ার তিনদিন পর সেটি পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন আফগান কর্মকর্তারা। তবে শহরের কোন কোন এলাকা দখল করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। শহরে এখনো দু পক্ষের মধ্যে লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।
তবে কুন্দজ পুনর্দখলের এই সরকারি দাবি উড়িয়ে দিয়েছে তালেবানরা। এক তালেবান মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে তারা এখনো সরকারি বাহিনীর প্রতিরোধ করছে এবং এর অধিকাংশ এলাকাই তাদের দখলে রয়েছে। যদিও আফগান বাহিনীকে কুন্দজ দখলের লড়াইয়ে সহায়তা করছে মার্কিন বাহিনী। এছাড়া তাদের সাহায্য করার জন্য বুধবার সেখানে পৌঁছেছে একদল ন্যাটো সেনা।
কুন্দজের ভারপ্রাপ্ত গভর্নর হামদুল্লাহ দানিশি টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন,‘তালেবানদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের পর আফগান নিরাপত্তা বাহিনী কুন্দজ দখলে নিয়েছে। আমাদের সেনাদের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে তালেবানরা শহর ছেড়ে পালিয়ে গেছে।’ তবে লড়াইয়ের পুরো প্রতিবেদনে এখনো তার হাতে এসে পৌঁছায়নি বলে তিনি জানিয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেছেন, বুধবার স্থানীয় সময় রাত ১১টা থেকে তালেবানদের বিরুদ্ধে লড়াই শুরু করে সরকারি বাহিনী। লড়াই শেষ হয় বৃহস্পতিবার ভোর চারটায়। তিনি আরো জানিয়েছেন,‘তালেবানরা কুন্দুজ ছেড়ে চলে গেছে। এখন শহরে ক্লিয়ারেন্স অপারেশন চলছে।’
তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,‘থত্রুদের কুন্দজ দখলের দাবি সঠিক নয়। তালেবান যোদ্ধারা এখনো শহরের নিরাপত্তা শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে।’ এর আশপাশের জেলাগুলোও তারাই দখলে রেখেছেন বলেও তিনি দাবি করেছেন।
এদিকে কুন্দজের বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গোলাগুলি ও বোমার শব্দে বুধবার সারা রাত তারা আতঙ্কিত অবস্থায় ছিলেন। জঙ্গিরা রাস্তায় রাস্তায় মাইন পুঁতে রেখেছে। তারা সেনাদের শহরে প্রবেশে এবং স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বাধা দিচ্ছে। এছাড়া তালেবানরা শহরের যুবক ও বৃদ্ধদের জোরপূর্বক লড়াই করতে বাধ্য করছে বলেও তারা অভিযোগ করেছে। তারা পুলিশের কাছ থেকে সামরিক সরঞ্জামাদি ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছে এবং ব্রাংকগুলোতে হামলা চালিয়েছে।
আফগিানিস্তানের গুরুত্বপূর্ণ এ শহরটি দখলে নেয়ার জন্য গত এপ্রিল থেকেই চেষ্টা চালিয়ে আসছিলো তালেবানরা। সোমবার রাতে তাদের সে চেষ্টা সফল হয়। এই শহরের পতনের পর আন্তর্জাতিক অঙ্গনে আফগান সেনাদের শক্তি সামর্থ নিয়ে প্রশ্ন ওঠেছে।