ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা

Link Copied!

Filistinআন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বুধবার প্রথমবারের মত উড়ানো হয়েছে ফিলিস্তিনি পতাকা । এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্বয়ং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবার সময় মাহমুদ আব্বাস ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ১৯৯৩ সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির  শর্ত মেনে নিয়ে ইসরায়েল বসতি নির্মান কার্যক্রম বন্ধ এবং সকল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত চুক্তি বাস্তবায়নের জন্য আর কাজ করবে না ফিলিস্তিন।
চুক্তির শর্ত পূরণ না করা হলে তারা ইসরাইলের সঙ্গে আর কোনো আলোচনা অংশ নেবেন না বলেও তিনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, কেবল আলোচনার স্বার্থে আলোচনা করে কোনো লাভ নেই।
তিনি আরো বলেন, চুক্তির শর্ত মেনে নেয়ার ক্ষেত্রে ফিলিস্তিনের জনগণের আর কোনও দায় নেই। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ফিলিস্তিনিদের নিরাপত্তা বিধান করার জন্যও জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন।
পতাকা উত্তোলনের মাত্র একদিন আগে মঙ্গলবার ‘হাফিংটন পোস্ট’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে মাহমুদ আব্বাস বলেছিলেন, জাতিসংঘে ফিলিস্তিনি পতাকা উত্তেলনের দিনটি হবে ফিলিস্তিনিদের জন্য ‘সবচাইতে আবেগঘন ও অহঙ্কারের দিন’।
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন আর ভ্যাটিকানের পতাকা ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ আরো ছয়টি দেশ। ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ। তারপরও  সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হয়।
এর আগে ২০১২ সালে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদ।