বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন হৃত্বিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এরপর এক ক্যাফেতে অর্জুন রামপাল ও সুজানকে একসঙ্গে দেখাও যায়।
তারপর নানা জল ঘোলা হলেও সম্প্রতি তা ধূলিসাৎ করে সুজান বলেন, ‘আমি অর্জুনকে বিয়ে করছি না। বরং আমি একজন `সিঙ্গল মাদার` হিসেবে গর্বিত ।’
সুজান জানান, এসব কিছুই গুজব। কিছু মানুষ বিনা কারণে গসিপ করতে ভালোবাসেন এ গুলো তারই ফল। এ ধরণের খবর প্রকাশের কারণে সংবাদমাধ্যমকেও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে সুজান আরো বলেন, ‘মিথ্যে গসিপ যখন লোকের মুখে ছড়ায় তখন সেই ব্যক্তির সঙ্গে যুক্ত পরিবার ও বন্ধু-বান্ধবরাও এ ধরণের খবরে আঘাত পান। কিছু মিথ্যে খবর রটানোর আগে এটা সকলেরই মাথায় থাকা উচিত, সেই খবরে কেউ যেন আঘাত না পান।’
অভিনেতা হৃত্বিক-সুজান’র ১৩ বছরের বিবাহিত জীবন ভেঙে যায়। এ নিয়ে বলিউডে গুঞ্জনও উঠে সুজানা-অর্জুনের ঘনিষ্ঠতার কারণেই এ বিচ্ছেদ ঘটে। এদিকে অর্জুন আবার প্রাক্তন মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেন। তাদেরও দুটি সন্তান রয়েছে।

