ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাত বারোটার পর চমক

Link Copied!

chomokবিনোদন ডেস্ক : নির্মাতা দেওয়ান নাজমুল এবার নির্মাণ করতে যাচ্ছেন রাত বারোটার পর শিরোনামের চলচ্চিত্র। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন নবাগত চিত্রনায়িকা চমক তারা। সম্প্রতি চমক তারা এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে সিনেমাটির পরিচালক নিশ্চিত করেছেন।
এ সিনেমায় আইটেম গানসহ মোট ছয়টি গান থাকছে। এরই মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ করা হয়েছে। বাকি গানগুলোর রেকর্ডিংয়ের কাজ খুব শিগগির শেষ করা হবে।
আগামী ২৮ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু করা হবে নিমার্তা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে দেওয়ান নাজমুল বলেন, ‘সিনেমাটির শুটিং শুরুর জন্য সকল কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আমার অন্য সিনেমার কাজে কলকাতায় যেতে হচ্ছে। কলকাতা থেকে ফিরেই রাত বারটার পর সিনেমার শুটিং শুরু করবো।’
ভৌতিক ঘরানার এ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অরিন, প্রকৃতি, ফাহিম ও তন্ময়।
চমক তারা অভিনীত প্রথম সিনেমা মা বাবা সন্তান  গত ৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এ সিনেমাটি পরিচালনা করেন এ আর মুকুল নেত্রবাদী। এ সিনেমার মাধ্যমে চমক তারার অভিষেক হলেও এর আগে মাসুদ আজাদের বস্তির সম্রাট সিনেমার মাধ্যামে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন চমক। এর পর কাজ করেছেন এম আর খান মুকুলের সিনেমা প্রিয়ার জন্য মরতে পারি এবং সৈয়দ মাসুমের আমার স্বপ্নের ভালোবাসা সিনেমায়।