ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ দেশের ৪৯ ক্রিকেট কোচের প্রশিক্ষণ বাংলাদেশে

Link Copied!

BCBস্পোর্টস ডেস্ক : ১৮ দেশের ৪৯ কোচকে লেভেল-৩ ক্রিকেট কোচিংয়ের প্রশিক্ষণ দিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ (আজ) থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই কোচিং প্রশিক্ষণ চলবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলগুলো হল- বাংলাদেশ, শ্রীলঙ্কা, কাতার, ইরান, চায়না, মালদ্বীপ, ভুটান, বাহরাইন, থাইল্যান্ড, কুয়েত, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, নেপাল, হংকং, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে প্রশিক্ষণ নিবেন আব্দুল করিম জুয়েল, দিপু রায় চৌধুরী, সোহেল ইসলাম, শাহ নেওয়াজ শহীদ, নুরুল আবেদীন, ইমদাদুল হক ও মাহবুব আলী জাকী।
এদিকে লেভেল-৩ এর ছয় দিনের কোচিং প্রশিক্ষণ করাবেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহেও ক্লাস করাবেন। থাকবেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, একাডেমির কোচ নাজমুল আবেদিন, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারানে ও নাসির আহমেদ।