ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের প্রত্যাবর্তনে কপাল পুড়ল ওয়েস্ট ইন্ডিজের

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে সর্বশেষ অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। এরপর অংশগ্রহণের যোগ্যতা না থাকায় মর্যাদার এই টুর্নামেন্টে লড়াইয়ের সুযোগ পায়নি টাইগাররা। তবে চলতি বছরের দূর্দান্ত পারফরম্যান্সে  র‌্যাংঙ্কিংয়ে দারুণ উন্নতি ঘটিয়ে আবারো এই আসরে সুযোগ পেল মাশরাফি বিন মর্তুজার দল। তবে বাংলাদেশের এই  প্রত্যাবর্তনের মর্যদার এই আসরে টিকে থাকার যোগ্যতা হারিয়েছে এই টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।
মর্যাদার দিক থেকে বিশ্বকাপের পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থান। তাই এটি ‘মিনি ওয়ার্ল্ডকাপ’ নামেও বেশ পরিচিত। সাম্প্রতিক নিয়ম অনুযায়ী আইসিসি র‌্যাংঙ্কিংয়ের প্রথম আটটি দলই এই আসরে লড়াই করার সুযোগ পাবে। আজকের ঘোষিত (বুধবার) র‌্যাংকিং অনুযায়ী ২০১৭ আসরের দল নির্ধারণ হয়। আর বর্তমান র‌্যাংকিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নবম স্থানে। তাই মর্যাদার ওই আসরে টিকে থাকার যোগ্যতা হারিয়েছে ২০০৪ এর চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ সালের জন্য নির্ধারিত র‌্যাংকিং অনুযায়ী দলগুলো হল; বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, ১৯৯৮ চ্যাম্পিয়ন দক্ষিন আফ্রিকা, ২০০০ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ২০০২ যৌথ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ১৫ ম্যাচের একটি টুর্নামেন্ট। যেখানে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনাল খেলবে।