ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নয়, নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া

Link Copied!

England v Australia - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরটা শেষ পর্যন্ত বাতিলই করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের প্রাদেশিক দলগুলোর হয়ে খেলতে পাঠানোর মধ্য দিয়ে সেটা আঁচ করা গিয়েছিল। এবার নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে আসতে যাওয়া নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতির বিষয়টির মধ্য দিয়ে সেটা আরো স্পষ্ট হয়ে উঠল। বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া প্রস্তুতি শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
নভেম্বরের ২৭ তারিখ অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে অস্ট্রেলিয়ার দিবারাত্রির টেস্ট ম্যাচ। আর এই দিবারাত্রির টেস্টের জন্য ২৩ অক্টোবর গোলাপি বল দিয়ে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে তার আগে খেলোয়াড়রা তাদের প্রাদেশিক দলের হয়ে খেলবে। যাতে তারা খেলার মধ্যেই থাকতে পারে।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট হবে। সেটার সঙ্গে কেউ-ই পূর্বপরিচিত নয়। তাই এই সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। যারা প্রাদেশিক দলের হয়ে খেলতে চায়, তারা খেলবে। আর যারা প্রস্তুতি ম্যাচ খেলতে চায় তারা প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলবে। খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে হবে। তারা যদি গোলাপি বলে আরো বেশি প্রস্তুতি নিতে চায় তাহলে সেটারও ব্যবস্থা করা হবে।’
সূচি অনুযায়ী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ সফর স্থগিত করে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে দফায় দফায় বৈঠক করে মঙ্গলবার ফিরে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল। তারা বুধবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে আজ। তবে সিদ্ধান্তটা যে নেতিবাচক হচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত।