নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,‘সরকার শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে কাজ করছে। দ্রুত বেতন কাঠামো পর্যালোচনার স্থায়ী কমিটি গঠন করা হবে।’
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘উত্তেজনা না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যান। আপনাদের দাবি দাওয়া শিগগির মেনে নেয়া হবে। এ জন্য সরকার কাজ করছে।’
বেতন কাঠামো পুনঃর্গঠন, পদ মর্যাদা নিশ্চিতকরণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করছে দেশের পাবলিক বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকরা।

