ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ফিরতে তিন গুণ ভাড়া

Link Copied!

leave-busমানিকগঞ্জ প্রতিনিধি : ঈদ শেষে কর্মস্থলে ফেরা হাজারো যাত্রীর ভিড় জমেছে পাটুরিয়া ঘাটে। পারাপারে কোনো ভোগান্তি না থাকলেও ঘাটে এসে বাসযাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন গুণ বেশি ভাড়া আদায় হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ।
পাটুরিয়া ঘাট থেকে ঢাকায় চলে বেশ কিছু পরিবহণ। এর মধ্যে রয়েছে নবীনবরণ, যাত্রীসেবা ও বিআরটিসি। স্বাভাবিক সময়ে পাটুরিয়া থেকে ঢাকার ভাড়া ৮০ থেকে ১০০ টাকা। সেখানে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। বাসের ছাদে যাত্রী ওঠানো নিষেধ হলেও সেখানে নেওয়া হচ্ছে কমপক্ষে ১০০ টাকা ভাড়া। কোনো কোনো বাসে আরো বেশি নেওয়া হচ্ছে বলেও অনেকে জানান।
গাবতলীগামী কয়েকজন যাত্রী খোরশেদ, আকমল হোসেন, সালাউদ্দিন জানান, পাটুরিয়া ঘাট থেকে ঢাকা পর্যন্ত যেখানেই নামা হোক না কেন ২০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। কোনো কোনো পরিবহণে ২৫০ টাকাও নেওয়া হচ্ছে। অথচ এ ব্যাপারে প্রশাসন কোনো ভূমিকা রাখছে না।
এ ব্যাপারে পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) শেখ গোলাম মোর্শেদ খায়রুল্লাহ জানান, বাসের চালক ও হেলপারদের অতিরিক্ত ভাড়া আদায়ে নিষেধ করা হয়েছে। তা ছাড়া কেউ অভিযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।